Logo

হাসনাত ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি প্রতিহতের হুঁশিয়ারি

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
২৯ আগস্ট, ২০২৬, ১৩:২১
হাসনাত ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি প্রতিহতের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে দেওয়া হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হাসনাত আবদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা না চাইলে শনিবার (২৯ আগস্ট) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাতে শহরের কান্দিপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের সমালোচনা করেন। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বক্তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, ক্ষমা না চাওয়া পর্যন্ত এনসিপির কোনো কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় করতে দেওয়া হবে না। এ অবস্থান থেকেই শনিবারের নির্ধারিত সাংগঠনিক কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে না পারায় তিনি সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। তার ওই বক্তব্যের পরই ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD