Logo

হাসনাতের দুঃখ প্রকাশ, তবু কওমি ছাত্রদের কর্মসূচি বহাল

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
২৯ আগস্ট, ২০২৬, ১৫:০২
হাসনাতের দুঃখ প্রকাশ, তবু কওমি ছাত্রদের কর্মসূচি বহাল
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে ঘিরে দেওয়া বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তবে তার দুঃখ প্রকাশের পরও কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের পূর্বঘোষিত কর্মসূচি বহাল রাখার কথা জানিয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা আয়োজনের কথা ছিল।

এর আগে শুক্রবার (২৮ আগস্ট) গভীর রাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসা শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে আয়োজিত ওই বিক্ষোভ থেকে ঘোষণা দেওয়া হয়, তিনি ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি প্রতিহত করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর পরিপ্রেক্ষিতে শনিবার বিকেল ৩টায় এনসিপির অনুষ্ঠানস্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

এদিকে হাসনাত আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। তবে তার এই বক্তব্যের পর কর্মসূচি প্রত্যাহার করা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি কওমি ছাত্র ঐক্য পরিষদ।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, “আমাদের কর্মসূচি এখনো বহাল আছে। আমরা পরামর্শ করছি। যেহেতু কর্মসূচি দিয়েছি অবস্থান করব ইনশাল্লাহ।”

অন্যদিকে জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানিয়েছেন, শিল্পকলা একাডেমিতে এনসিপি একটি ঘরোয়া অনুষ্ঠান আয়োজনের কথা জানিয়েছিল। রাজনৈতিক সমাবেশের কথা জানানো হয়নি বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জেলা প্রশাসক বলেন, শিল্পকলা একাডেমি রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের জন্য নয়। তাই এ ধরনের কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। পাশাপাশি মাদরাসা শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচির বিষয়েও জেলা প্রশাসনের কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি।

তিনি আরও বলেন, শিল্পকলা একাডেমির মিলনায়তন ব্যবহার করতে হলে যথাযথ অনুমতি প্রয়োজন। এনসিপির পক্ষ থেকে এ ধরনের অনুমতি নেওয়া হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD