Logo

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিহত ২, নিখোঁজ ২

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৬
ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিহত ২, নিখোঁজ ২
ছবি: সংগৃহীত

কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা অভিযান চালিয়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় নুরুল আলম ও মুহিব উল্লাহ নামে আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। নিহত ও নিখোঁজ চার জেলের বাড়িই কক্সবাজারের মহেশখালী উপজেলায়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজারের নাজিরারটেক উপকূলের কাছাকাছি এলাকায় মাছ ধরার ট্রলারটি ডুবে যাওয়ার এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন কয়েকজন জেলে। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে ট্রলারটি নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নুরুল আলম ও মুহিব উল্লাহ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয় জেলেরা তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনার সময় মাছ ধরার ট্রলারটিতে মোট কতজন জেলে অবস্থান করছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে ট্রলারটিতে থাকা জেলেদের প্রকৃত সংখ্যা এবং আর কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD