মধুখালীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা

ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের তালিকাভুক্ত সাংবাদিকদের সঙ্গে এ সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান।
বিজ্ঞাপন
মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান।
সভায় বক্তব্য দেন মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্যা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. এনামুল হক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুবিন, সালেহীন সোয়াদ সাম্মী এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম শরাফৎ শরৎ।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রমজান আলী, অঞ্জন সাহা, আবির হোসেন, শহিদুল ইসলাম, মানিক সিকদার, রাজিব হোসেন, বিপ্রজিত বিশ্বাস, হৃদয় শীল, অসীম কুমার দত্ত, পার্থ রায়সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় ইউএনও মাসুদুর রহমান সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অবাধ তথ্যপ্রবাহের সুযোগ থাকবে। মধুখালীতে কোনো ধরনের অন্যায় ও অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। উপজেলা প্রশাসন মধুখালী প্রেসক্লাবের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী।
বিজ্ঞাপন
সভায় ইউএনও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন।








