Logo

‘দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি’

profile picture
উপজেলা প্রতিনিধি
লোহাগাড়া, চট্টগ্রাম
৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৫০
‘দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি’
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনামলে দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের কারণে সৃষ্ট ক্ষত কাটিয়ে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়তে বিএনপি সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, অতীতে জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন। বিপরীতে বিএনপি মানুষের কষ্ট লাঘব, অসহায়দের পাশে দাঁড়ানো এবং নাগরিকের ন্যূনতম মর্যাদা নিশ্চিত করার রাজনীতি করছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ার হোটেল গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত তিন অসহায় রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয় বলে আয়োজকেরা জানান।

চিকিৎসা সহায়তা পাওয়া তিনজন হলেন—লোহাগাড়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জমিদার পাড়ার ক্যান্সার আক্রান্ত মিনা আক্তার, আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ পাড়ার আবুল হাশেম এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দৌলত পাড়ার হৃদরোগে আক্রান্ত ইশরাত জাহান মাওয়া।

বিজ্ঞাপন

লায়ন হেলাল উদ্দিন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের অর্থ লুটপাট, দুর্নীতি এবং অর্থ পাচারের যে ক্ষত তৈরি হয়েছে, তার বোঝা এখনো দেশকে বহন করতে হচ্ছে। ক্ষমতাকে জনগণের সেবার পরিবর্তে নিজেদের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করায় দেশের অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই দলটির মূল লক্ষ্য। মানুষ অসুস্থতা, দারিদ্র্য কিংবা সংকটে পড়লে তার পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতির পরিচয়।

বিএনপির এই নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গণমুখী রাজনীতির ধারাবাহিকতায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন। রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সামাজিক নিরাপত্তা ও সরকারি সহায়তার আওতায় আনার লক্ষ্যেও তিনি কাজ করছেন।

বিজ্ঞাপন

লায়ন হেলাল বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার মানুষের কল্যাণকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। দরিদ্র ও নিম্নআয়ের মানুষের সামাজিক নিরাপত্তা জোরদারে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রীয় সহায়তা আরও লক্ষ্যভিত্তিক করার চেষ্টা চলছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে অতীতের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ নির্মাণের দায়িত্ব নিয়েছে। সেই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, যেখানে দলীয় পরিচয় নয়; নাগরিকের প্রয়োজন ও অধিকার বিবেচনায় রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, হাজি রফিকুল আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, এম এ রহিম, এম এ কাশেম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন ও জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জকরিয়া।

বিজ্ঞাপন

এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD