যশোরে ভিডিপি দলনেতাদের বিচক্ষণতায় ৮ মাসের পলাতক আসামি আটক

যশোরের কেশবপুরে প্রায় আট মাস ধরে আত্মগোপনে থাকা আদালতে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে শনাক্ত করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ভিডিপি দলনেতারা। তাদের সাহসিকতা, দায়িত্বশীলতা ও বিচক্ষণতায় পলাতক ওই আসামিকে আটক করা সম্ভব হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।
জানা গেছে, কেশবপুর উপজেলার ২ নম্বর সাগরদাড়ি ও ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নে স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালনকালে ভিডিপি দলনেতারা আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ওই আসামির অবস্থান সম্পর্কে তথ্য পান। তার বিরুদ্ধে আদালত থেকে কারাদণ্ডসহ গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল সংশ্লিষ্ট থানা পুলিশ। তবে আসামি দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরবর্তীতে স্থানীয়ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে ভিডিপি দলনেতারা অত্যন্ত সতর্কতা, দায়িত্বশীলতা ও বিচক্ষণতার সঙ্গে আত্মগোপনে থাকা আসামির অবস্থান শনাক্ত করেন। পরে তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পুলিশ আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠায়।
আটক আসামি হলেন মো. হান্নান সরদার। তিনি কেশবপুর থানার যশোর জেলার বরণডালি-সরসকাঠি গ্রামের মো. আব্দুস সোবহানের ছেলে।
বিজ্ঞাপন
আসামিকে শনাক্ত ও পুলিশের কাছে হস্তান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যশোরের কেশবপুর উপজেলার ২ নম্বর সাগরদাড়ি ইউনিয়নের ভিডিপি দলনেতা মো. আলী হোসেন এবং ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নের দলনেতা তালিব হোসাইন।
তাদের দক্ষতা, বিচক্ষণতা ও দায়িত্বশীলতার মাধ্যমে দীর্ঘদিন আত্মগোপনে থাকা আসামিকে শনাক্ত ও পুলিশের কাছে হস্তান্তরের ঘটনায় স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছেন তারা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় জনশৃঙ্খলা, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় পর্যায়ে ভিডিপি সদস্যদের এমন দায়িত্বশীল ভূমিকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে আরও সহযোগিতা করছে।








