Logo

ছেলের মৃত্যুর দুই দিনের মাথায় মারা গেলেন মা

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪৬
ছেলের মৃত্যুর দুই দিনের মাথায় মারা গেলেন মা
ছবি: সংগৃহীত

ছেলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই না ফেরার দেশে চলে গেলেন মা। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে পটুয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল রোড এলাকায়।

বিজ্ঞাপন

মৃত নারীর নাম আলম আরা খান। তিনি প্রয়াত আশরাফ আলী খানের স্ত্রী এবং প্রয়াত মুশফিকুর রহমান খান মামুনের মা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলম আরা খানের মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরের দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আলম আরা খানের ছেলে মুশফিকুর রহমান খান মামুন। ছেলের মৃত্যুর পরদিনই অসুস্থ হয়ে পড়েন তার মা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুই দিন পর রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আলম আরা খানও মারা যান। একই পরিবারের মা ও ছেলের পরপর মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

আলম আরা খানের নাতি মো. মুশফিক তার দাদি ও চাচার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD