Logo

পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৪৯
পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে আদম আলী মোল্লা (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ইউনিয়নের চন্দিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আদম আলী মোল্লা একদন্ত ইউনিয়নের ষাটগাছা স্কুলপাড়া এলাকার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাবেক ইউপি সদস্য ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনে অন্তত তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদন্ত বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রাণ বাঁচাতে তিনি পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করে। একপর্যায়ে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

নিহতের মামাতো ভাই আলমগীর হোসেন বলেন, তার বাসা ফরিদপুর থানার এলাকায়। আদম আলী নিহত হওয়ার খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে আসেন। তিনি জানান, প্রায় ১৫ দিন আগে নিহতের ছেলে তাকে ফোন করে জানিয়েছিল, তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আলমগীরের ধারণা, আগে যারা হুমকি দিয়েছিল, তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিজ্ঞাপন

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, নিহত আদম আলীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার দুটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলাও রয়েছে। মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD