উজিরপুরে শ্রমিক দল নেতার বাবার মৃত্যু, শোক জানালেন এমপি সান্টু

বরিশালের উজিরপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহেদুজ্জামান কমরেটের বাবা মো. কবির সরদার মারা গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে উজিরপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা গেছে, মো. কবির সরদারের জানাজা নামাজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় সাংবাদিক এবং শুভাকাঙ্ক্ষীরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে উপস্থিত হন।
এদিকে, উজিরপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহেদুজ্জামান কমরেটের পিতা মো. কবির সরদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।
এছাড়াও শোক প্রকাশ করেছেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান, যুগ্ম সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।








