পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ৮, আদালতে প্রেরণ

সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও আট আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার আটজনকে ১০ দিনের রিমান্ড আবেদন করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার গ্রেপ্তার হওয়া আরও চার আসামিকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, রাতভর সাভারের আমিনবাজার, কেরানীগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে সোমবার মামলার প্রধান আসামি জহুরুলকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে জিজ্ঞাসাবাদে জহুরুল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাতে অন্যায়ের প্রতিবাদ করায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি পারভীন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।








