জিয়ানগরে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার, পুলিশের অভিযান

পিরোজপুরের জিয়ানগরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটটি জাল উদ্ধার করেছে ইন্দুরকানী থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী গ্রামের একটি বিল থেকে এসব জাল উদ্ধার করা হয়। উদ্ধার করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
থানা সূত্রে জানা গেছে, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খানের নির্দেশনায় এসআই সঞ্জীব ঢালী, এসআই মোহাম্মদ শাহিনুর রহমান ও কনস্টেবল মামুন বিল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নিষিদ্ধ অবস্থায় ব্যবহৃত আটটি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে শুধু বড় মাছ নয়, নির্বিচারে মাছের পোনা, ছোট মাছ এবং বিভিন্ন ধরনের জলজ প্রাণী আটকা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এসব জালে ছোট মাছ ও মাছের পোনার পাশাপাশি নানা ধরনের জলজ প্রাণী ধরা পড়ে। ফলে দীর্ঘমেয়াদে দেশীয় মাছের উৎপাদন ও প্রজনন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে পুলিশের নিয়মিত অভিযানকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তাদের মতে, শুধু অভিযান চালালেই হবে না, নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি জনস্বার্থে এমন অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
ইন্দুরকানী থানার ওসি মো. মহব্বত খান বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সারা দেশে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় জিয়ানগরেও অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ এ জালের ব্যবহার বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, উদ্ধার করা জালগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলছেন, নদী-খাল-বিলসহ বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা গেলে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। এ কারণে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।








