Logo

ধুনটে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

profile picture
উপজেলা প্রতিনিধি
ধুনট, বগুড়া
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪৪
ধুনটে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনটে পুলিশের পৃথক অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন সিআর ও একজন জিআর পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৯ সেপ্টেম্বর) ধুনট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের নির্দেশনায় ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় চারজন সিআর পরোয়ানাভুক্ত এবং একজন জিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD