Logo

ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, মাছ ব্যবসায়ীকে জরিমানা

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:০৮
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, মাছ ব্যবসায়ীকে জরিমানা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ওজন মেশিনে অভিনব কৌশলে কারচুপি করে ইলিশ মাছ বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার আনন্দবাজার এলাকায় মাছের পাইকারি ও খুচরা আড়ত এবং বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স সিয়াম মিয়া নামের একটি ইলিশ মাছের দোকানে ওজন মেশিনে কারচুপির বিষয়টি ধরা পড়ে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, দোকানের মাছ বিক্রেতা আপেল মাহমুদ ক্রেতাদের অজান্তে ওজনে কম দেওয়ার জন্য ওজন মেশিনের সঙ্গে বিশেষ কৌশলে রাবার ও রশি সংযুক্ত করে রেখেছিলেন। রশিটির অপর প্রান্ত গামছার আড়ালে বিক্রেতার হাতের কাছে রাখা ছিল। প্রয়োজন অনুযায়ী রশি টেনে বা ঢিলে করে তিনি ওজন নিয়ন্ত্রণ করতে পারতেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানের সময় ওজন কারচুপিতে ব্যবহৃত রশি, রাবারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে মাছ বিক্রেতা আপেল মাহমুদ নিজের কারচুপির বিষয়টি স্বীকার করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেন।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

এ ছাড়া প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়। ভবিষ্যতে একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

ক্রেতাদের সঙ্গে প্রতারণা বন্ধ এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD