রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপ, ম্যানেজারসহ তরুণ-তরুণী আটক

রংপুর নগরীর একটি রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে দুই জোড়া তরুণ-তরুণী ও রেস্টুরেন্টটির ম্যানেজারসহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর টার্মিনাল এলাকার ক্যাফে গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, ক্যাফে গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে খাবার পরিবেশনের আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে—এমন অভিযোগ পাওয়া যায়। গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি যাচাই করে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দুই জোড়া তরুণ-তরুণী এবং রেস্টুরেন্টের ম্যানেজারকে আটক করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলাম বলেন, ক্যাফে গ্রিন ভ্যালি থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, রংপুর নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্যাফে গ্রিন ভ্যালিতেও অভিযান চালানো হয়েছে।








