Logo

নরেন্দ্র মোদির অনুষ্ঠানে অস্ত্রসহ দুই যুবক আটক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ২১:২৪
নরেন্দ্র মোদির অনুষ্ঠানে অস্ত্রসহ দুই যুবক আটক
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অনুষ্ঠানস্থল থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মহারাষ্ট্রের মুম্বাইয়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ভুয়া কর্মকর্তা পরিচয় দিয়ে ওই দুই যুবক অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করেন। তাদের কাছ থেকে একটি বন্দুক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মুম্বাইয়ের বিকেসির নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে প্রধানমন্ত্রী মোদির অনুষ্ঠান চলাকালে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে পুলিশ তাকে এবং তার দেহরক্ষীকে আটক করে।

বিজ্ঞাপন

তল্লাশির সময় আটক ব্যক্তির কাছ থেকে একটি বন্দুক পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, আটক দুই যুবকের মধ্যে একজনের নাম ২৪ বছর বয়সী রোহান পারেক। তার কাছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে।

অস্ত্র ও ভুয়া পরিচয়পত্র নিয়ে তারা কী উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছিলেন, তা জানতে দুই যুবককে জিজ্ঞাসাবাদ করছে মুম্বাই পুলিশ।

ঘটনাটি ঘিরে অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD