Logo

মাঠের জমে থাকা পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
১১ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:২১
মাঠের জমে থাকা পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শিশুরা হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের মো. আশরাফুল ইসলাম (আশরাফ)-এর ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তিনজনই স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের ভাষ্য, দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে শিশুরা। একপর্যায়ে তাদের একজন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পরপর আরও দুই শিশু পানিতে ডুবে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা তিন শিশুকে পানি থেকে উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের আবহ নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD