পঞ্চগড়ে ট্যাপেন্টাডলসহ ডিবির হাতে তিন যুবক গ্রেফতার

পঞ্চগড়ে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোবাইল ফোনসহ তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের প্রধান ফটকের সামনে মামা-ভাগিনা হোটেলসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন পঞ্চগড় পৌর শহরের পুরাতন ক্যাম্প এলাকার জালালের ছেলে মো. বিপ্লব (৩০), আবু বক্কর সিদ্দিকের ছেলে সবুজ ইসলাম (২৪) এবং আনোয়ার হোসেনের ছেলে সুজন ইসলাম (২৬)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন তিন যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পঞ্চগড় সদর থানায় মামলা করা হয়েছে।








