Logo

আটোয়ারীতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা উসমান গনি গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৮
আটোয়ারীতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা উসমান গনি গ্রেফতার
ফাইল ছবি।

পঞ্চগড়ের আটোয়ারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা উসমান গনিকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার উসমান গনি আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া প্রেসিডেন্টপাড়া গ্রামের জয়েন উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য এবং ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় উসমান গনিকে গ্রেফতার করা হয়েছে। আটোয়ারী থানার মামলা নম্বর-১৭, তারিখ ২৯ অক্টোবর ২০২৫। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২), ৮, ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্য অনুযায়ী, উসমান গনির বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD