Logo

ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা র‍্যালি

profile picture
উপজেলা প্রতিনিধি
ঘোড়াঘাট, দিনাজপুর
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:০০
ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা র‍্যালি
ছবি: সংগৃহীত

ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় দেশব্যাপী চলমান তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচনা সভা, র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, মেডিকেল অফিসার আব্দুল্লা আল মামুন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু এবং সহকারী শিক্ষক জামিরুল ইসলাম।

আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কাউট সদস্য, শিক্ষার্থী, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভা শেষে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে অতিথিদের পাশাপাশি স্কাউট শিক্ষার্থীরাও অংশ নেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD