Logo

মদনে ট্রলারের জেনারেটরে বোরকা পেঁচিয়ে বরযাত্রীর মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
মদন, নেত্রকোণা
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:১৫
মদনে ট্রলারের জেনারেটরে বোরকা পেঁচিয়ে বরযাত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে ট্রলার ঘাটে জেনারেটরের ইঞ্জিনে বোরকা ও চুল পেঁচিয়ে রিনা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেওয়ান বাজার ট্রলার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মদন পৌরসভার সুরুজ্জামানের সঙ্গে মাঘান গ্রামের তামান্নার বিয়ের পর বরযাত্রীদের সঙ্গে ট্রলার ঘাটে পৌঁছান রিনা আক্তার। এ সময় ট্রলারে থাকা জেনারেটরের ইঞ্জিনে তার বোরকা ও চুল পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় রিনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD