মোরেলগঞ্জে ২৪ মামলার পলাতক আসামি কবির বয়াতি গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে ২৪ মামলার পলাতক আসামি কবির বয়াতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারইখালী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কবির বয়াতি মোরেলগঞ্জ উপজেলার উত্তর সূতালড়ী গ্রামের ছত্তার বয়াতীর ছেলে। পুলিশ তাকে দুর্ধর্ষ ডাকাত ও তালিকাভুক্ত জলদস্যু হিসেবে উল্লেখ করেছে।
বিজ্ঞাপন
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, কবির বয়াতি এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের পৃথক দুটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে বারইখালী ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ জানায়, কবির বয়াতীর বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী, বাগেরহাট সদর, ফকিরহাট ও মোরেলগঞ্জ থানায় মারপিট, চুরি, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে মোট ২৪টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ২১টি মামলায় তিনি অভিযুক্ত।
বিজ্ঞাপন
গ্রেফতারের পর কবির বয়াতিকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।








