Logo

পীরগাছায় মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও অর্থ পেল শিক্ষার্থীরা

profile picture
উপজেলা প্রতিনিধি
পীরগাছা, রংপুর
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৩০
পীরগাছায় মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও অর্থ পেল শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছায় ২০২৫ সালের মেধাবৃত্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ ও নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশনের উদ্যোগে কদমতলাস্থ আল ফোরকান ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে সুধী সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে তিনি স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন। পরে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল ফোরকান ট্রাস্টের চেয়ারম্যান মো. বজলুর রশিদ মুকুল। বক্তব্যে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠানের প্রত্যাশার কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

সহকারী শিক্ষক হাফেজ মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাওলানা মো. আজগর আলী ও সহকারী শিক্ষক মাওলানা মো. জিল্লুর রহমান। তাঁরা শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মো. ইদ্রিস আলী, আল ফোরকান ট্রাস্টের সেক্রেটারি মো. মোস্তাফিজার রহমান, আলহাজ্ব ইয়াতীমখানা ও হাফেজিয়া মাদ্রাসার সেক্রেটারি মো. বাবলুর রহমান এবং শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মো. শওকত আলী।

বিজ্ঞাপন

বক্তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মেধা বিকাশে এমন আয়োজনের প্রশংসা করেন তাঁরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. বজলুর রশিদ মুকুল বলেন, "কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলাই আমাদের মূল লক্ষ্য। এ ধরনের মেধা যাচাই প্রতিযোগিতা তাদের পড়াশোনায় অধিক আগ্রহী ও আত্মবিশ্বাসী করে তুলবে। দেশ ও জাতির কল্যাণে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকা পালন করতে হবে।"

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৫ সালের মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ দেখা যায়। অভিভাবকরাও সন্তোষ ও গর্ব প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। সবশেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD