Logo

পাকুন্দিয়ায় মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করলেন জালাল উদ্দীন

profile picture
উপজেলা প্রতিনিধি
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:০৯
পাকুন্দিয়ায় মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করলেন জালাল উদ্দীন
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদের পুকুর এবং এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা এলাকার ভিলভরা বিলে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।

পোনামাছ অবমুক্তকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণে সরকারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে নিয়মিত পোনামাছ অবমুক্ত করা হলে স্থানীয়ভাবে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে জলাশয়গুলোতে নিয়মিতভাবে পোনা অবমুক্ত করার পাশাপাশি মাছের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও প্রয়োজন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমপ দাস, জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD