Logo

পূবাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৩০
পূবাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
ছবি প্রতিনিধি।

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলামুখী করা এবং স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে গাজীপুর মহানগরীর পূবাইলে অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।

বিজ্ঞাপন

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পূবাইলের আমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসরাইল হাওলাদার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, প্রাথমিক পর্যায়ে জিএমপির আটটি থানা থেকে বাছাই করা সেরা খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করা উদীয়মান খেলোয়াড়দের বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়ে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএমপির উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ এরশাদুর রহমান, লতা হারবাল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম, বাংলাদেশ এলপি গ্যাস সমবায় সমিতির সভাপতি সেলিম খান, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন শিকদার বকুল, গাসিক ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল, পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মনসুর আলী এবং সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া।

প্রতিযোগিতার আয়োজক ছিলেন পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক।

বিজ্ঞাপন

আয়োজকরা বলেন, কাবাডির মতো দেশীয় খেলাকে জনপ্রিয় করার পাশাপাশি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে সম্ভাবনাময় খেলোয়াড় বেরিয়ে আসবে এবং জাতীয় পর্যায়ে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD