Logo

জলাতঙ্ক প্রতিরোধে বাকেরগঞ্জে কুকুরের টিকাদান কর্মসূচি শুরু

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:০৮
জলাতঙ্ক প্রতিরোধে বাকেরগঞ্জে কুকুরের টিকাদান কর্মসূচি শুরু
ছবি প্রতিনিধি।

জলাতঙ্ক প্রতিরোধে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় গৃহপালিত ও পথকুকুরকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাকেরগঞ্জ পৌর কার্যালয়ের মূল ফটকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পাল।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন মিরবহর, বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন তালুকদার, টিকাদান কার্যক্রমে যুক্ত ডগ এক্সপার্ট টিমের সদস্য এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পৌর প্রশাসক জানান, শহরে কুকুরের সংখ্যা বৃদ্ধি এবং জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি কমাতে এ টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় থাকা কুকুরকে টিকা দেওয়া হবে। এ জন্য বরিশামের একটি ডগ এক্সপার্ট টিমের সদস্যদের সঙ্গে চুক্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ডগ এক্সপার্ট টিম পৌর শহরের বেওয়ারিশ কুকুরের পাশাপাশি গৃহপালিত কুকুরকেও জলাতঙ্কের টিকা দেবে। পৌর কর্তৃপক্ষের আশা, এ কার্যক্রমের ফলে কুকুরের মাধ্যমে জলাতঙ্ক ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে সহায়তা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD