Logo

অনৈতিক কাজের সময় তরুণীসহ মসজিদের ইমাম আটক

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৩৭
অনৈতিক কাজের সময় তরুণীসহ মসজিদের ইমাম আটক
ছবি প্রতিনিধি।

পঞ্চগড়ে এক তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। তিনি পঞ্চগড় চিনিকল জামে মসজিদের ইমাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে শহরের সুগার মিলের কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় শাহিনুর আক্তার নামের এক নারীকেও থানায় নিয়ে যায় পুলিশ।

বুধবার বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, দুজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, শহিদুল ইসলাম পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের খতিব। তার স্ত্রী ও সন্তান ঠাকুরগাঁওয়ে বসবাস করেন। শাহিনুর আক্তারের বাড়ি পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুস সাত্তারের মেয়ে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, শাহিনুর আক্তার মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে এসে শহিদুল ইসলামের মিলের কোয়ার্টারে আশ্রয় নেন। পরে রাতে তিনি খাবার কিনতে সুগার মিল বাজারে গেলে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। ইমামের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের গুঞ্জন ছড়িয়ে পড়লে কয়েকজন স্থানীয় যুবক তার বাসায় প্রবেশ করেন। এ সময় সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহিদুল ইসলাম ও শাহিনুর আক্তারকে থানায় নিয়ে যায়।

শাহিনুর আক্তারের খালাতো বোন ইসমতারা বলেন, শাহিনুর হিন্দু ছেলেকে বিয়ে করায় গত এক বছর ধরে পরিবারের সঙ্গে তার যোগাযোগ নেই। মঙ্গলবার তিনি ঢাকা থেকে ড. আবেদা হাফিজ কলেজে কাগজপত্র তুলতে আসেন। কলেজ বন্ধ থাকায় পরিচিত নানা শহিদুলের কোয়ার্টারে আশ্রয় নেন বলে জানান ইসমতারা।

বিজ্ঞাপন

পঞ্চগড় সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, উত্তেজিত জনতার হাত থেকে দুজনকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD