Logo

পাহাড়ি ঢল-বৃষ্টিতে ফটিকছড়ির ৫ গ্রাম প্লাবিত

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২০:০২
পাহাড়ি ঢল-বৃষ্টিতে ফটিকছড়ির ৫ গ্রাম প্লাবিত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে কয়েক ঘণ্টার ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার উত্তর সীমান্তের বাগানবাজার ও দাঁতমারা ইউনিয়নের অন্তত ৫ থেকে ৭টি গ্রাম প্লাবিত হয়েছে।

বিজ্ঞাপন

এতে পানির নিচে তলিয়ে গেছে আমন ধানক্ষেত, বীজতলা ও বিভিন্ন গ্রামীণ সড়ক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পাহাড়ি ঢলের পানি ঢুকে নতুনপাড়া, হলুদিয়া, লালমাই, চিকনছড়া ও বড়বিলসহ কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। অনেক বাড়ির উঠান পর্যন্ত পানি উঠে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গবাদিপশু ও ঘরের মালামাল নিয়েও বিপাকে পড়েছেন তারা।

স্থানীয়রা জানান, ভোর থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ার পর খাগড়াছড়ির পাহাড়ি এলাকা থেকে দ্রুতগতিতে ঢল নামতে থাকে। সীমান্তের বিভিন্ন ছড়া ও খালের পানি ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় অল্প সময়ের মধ্যেই লোকালয়ে পানি ঢুকে পড়ে।

আকস্মিক বন্যায় কৃষিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। সম্প্রতি রোপণ করা আমন ধান ও বীজতলা দীর্ঘ সময় পানির নিচে থাকলে ব্যাপক ক্ষতি হতে পারে। পাশাপাশি গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় স্থানীয় যোগাযোগব্যবস্থাও ব্যাহত হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, খাগড়াছড়ি থেকে নেমে আসা পানির কারণেই মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আকস্মিক বন্যায় রাস্তাঘাট ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। আপাতত ক্ষতিগ্রস্ত এলাকায় চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD