Logo

আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে হকারদের বাধার মুখে আইনশৃঙ্খলা বাহিনী

profile picture
উপজেলা প্রতিনিধি
সাভার, ঢাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৩৩
আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে হকারদের বাধার মুখে আইনশৃঙ্খলা বাহিনী
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানে হকারদের বাধার মুখে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় হকারদের সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পরিস্থিতিতে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড অংশে অবৈধভাবে গড়ে ওঠা হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় হকাররা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে চন্দ্রাগামী লেন অবরোধ করেন।

পরে পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে ধাওয়া দিয়ে হকারদের সড়ক থেকে সরিয়ে দেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে গেলে হকাররা বাধা দেন। একপর্যায়ে তারা চন্দ্রাগামী লেন অবরোধের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD