Logo

২৭ বছর পর ধরা খেলেন এরশাদ শিকদারের সহযোগী জয়নাল

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৫১
২৭ বছর পর ধরা খেলেন এরশাদ শিকদারের সহযোগী জয়নাল
ছবি: সংগৃহীত

খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। দীর্ঘ ২৭ বছর পরিচয় বদলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে ভারত ও কুয়েতে আত্মগোপনে থাকার পর খুলনায় ধরা পড়লেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে জয়নাল সরদারকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৮। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৮-এর সহকারী পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা ওয়ালিদ হাসান মিঠু এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৮ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬-এর একটি যৌথ দল খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জয়নাল সরদার বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামি জয়নাল সরদারের বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় ১৯৯৯ সালে একটি হত্যা মামলা হয়। আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই মামলায় মরদেহ গুমের অপরাধে পৃথকভাবে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD