Logo

শাল্লায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৭ জন গ্রেপ্তার

profile picture
উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জ
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২১:০১
শাল্লায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৭ জন গ্রেপ্তার
ছবি প্রতিনিধি।

সুনামগঞ্জের শাল্লায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে শাল্লা থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশু রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, দিরাই সার্কেলের তত্ত্বাবধানে শাল্লা থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্ত্রাসবিরোধী আইনে রুজুকৃত মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শাল্লা উপজেলার ডুমরা গ্রামের দীগেন্দ্র দাসের ছেলে দীপ্ত দাস (১৯), রন্টু সরকারের ছেলে অনিক সরকার (১৯), সংগ্রাম কুমার দাসের ছেলে সৌমিত্র দাস (১৯) এবং অনাদি তালুকদারের ছেলে বর্ষণ তালুকদার (১৯)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হিসেগ্রেপ্তার করা হয়েছে—ডুমরা গ্রামের বাবুল চন্দ্র দাসের ছেলে দেব দাস প্রকাশ রুপম কান্তি দাস (১৬), আনন্দপুর গ্রামের নিশি মাস্য দাসের ছেলে ইমন মাস্য দাস (১৬) এবং ডুমরা গ্রামের বাদল সরকারের ছেলে অভি সরকার (১৬)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বিশেষ অভিযানটি শাল্লা থানার নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে শাল্লা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD