Logo

শেরপুরে বাসার তালা ভেঙে টাকা চুরির অভিযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
শেরপুর, বগুড়া
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২০:২৫
শেরপুরে বাসার তালা ভেঙে টাকা চুরির অভিযোগ
ফাইল ছবি।

বগুড়ার শেরপুরে ভাড়া বাসার তালা ভেঙে নগদ ১৬ হাজার টাকা ও তিন লিটার সয়াবিন তেল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন মোছা. রিনা খাতুন (৩৫)।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, শাহবন্দেগী ইউনিয়নের ধুনট মোড় মসজিদের দক্ষিণ পাশে একটি ভাড়া বাসায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন রিনা খাতুন। গত ২৫ সেপ্টেম্বর বিকেলে তিনি পরিবারের সদস্যদের নিয়ে তাঁর ভাইয়ের বাসায় বেড়াতে যান। রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে তিনি দেখতে পান, মূল দরজার তালা ভাঙা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে ঘরে ঢুকে তিনি দেখতে পান, একটি প্লাস্টিকের ব্যাংক কাটা এবং একটি মাটির ব্যাংক নেই। ব্যাংক দুটিতে প্রায় ১৬ হাজার টাকা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ঘরে রাখা তিন লিটার সয়াবিন তেলও পাওয়া যায়নি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ মইনুদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD