Logo

টেকনাফে সাবেক নারী কাউন্সিলরের বাড়িতে ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:২৭
টেকনাফে সাবেক নারী কাউন্সিলরের বাড়িতে ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩
ছবি প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফ পৌরসভার সাবেক নারী কাউন্সিলরের বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে এসআরবি-১৫ এর সদস্যরা। আটক ব্যক্তিদের মধ্যে ওই সাবেক নারী কাউন্সিলরের ভাইও রয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মাতবর মসজিদ রোড এলাকা এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটক ব্যক্তিরা হলেন, ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০) এবং তার সহযোগি মো. ছিদ্দিক (৩২) ও মো. ইয়াছিন (২৫)।

আটকদের মধ্যে নুরুল হুদা টেকনাফ পৌরসভার সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর রুবি আকতারের ভাই। অপর দুই আটক ব্যক্তি তার সহযোগী বলে জানিয়েছে এসআরবি-১৫। তাদের দুজন রোহিঙ্গা বলে ধারণা করছে সংস্থাটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নুরুল হুদা ও তার বোন রুবি আকতার একই বাড়িতে বসবাস করেন। ওই বাড়িতেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদককারবারি দিক-বিদিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ৩ জনকে আটক করতে সক্ষম হয়। পরে আটকদের দেয়া তথ্য মতে বসতঘরের পশ্চিম পাশের কক্ষের সানসেডের ওপর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তায় থাকা ৯টি প্যাকেটে ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এছাড়াও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মো. ছিদ্দিকের কাছ থেকে একটি কালো রঙের সিম্ফোনি বাটন মোবাইল এবং মো. ইয়াছিনের কাছ থেকে একটি ভিভো ওয়াই৩৩এস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

এব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD