Logo

লামার গহীন পাহাড়ে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
লামা, বান্দরবান
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৫০
লামার গহীন পাহাড়ে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
ছবি প্রতিনিধি।

বান্দরবানের লামায় পাহাড়ের হাত-পা বাঁধা অবস্থায় মো. ছগির (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে লামা থানা পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে লামার রূপসীপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড হাতিরঝিরি এলাকায় জুমে কাজ করতে গিয়ে জুমিয়ারা লাশ দেখতে পায়। তারা স্থানীয়দের খবর দেয়। পরে লামা থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

নিহত মো. ছগির লামার রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রূপসীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শাহ আলম লাশটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,স্থানীয়রা লাশের খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হই। লাশের স্বজনরা পরিচয় নিশ্চিত করেছে। পুলিশ বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে যায়। কি কারণে এই হত্যাকান্ড তা এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ জানান,লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। প্রাথমিক ভাবে ঘটনাটি হত্যাকান্ড বলে মনে হচ্ছে। তদন্তে রহস্য উন্মোচন হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD