Logo

দাম্পত্য কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
১ অক্টোবর, ২০২৬, ১৯:৩৬
দাম্পত্য কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকূপায় দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামীর গলা ও গোপনাঙ্গ ব্লেড দিয়ে কাটার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত স্বামী মিরাজ বিশ্বাস (৫০) ওই গ্রামের আবু বকর বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন মিরাজ বিশ্বাস জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর প্রায় এক বছর আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। গত দুই-তিন দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। কিন্তু স্ত্রী তার সেবা-যত্ন করেননি। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বুধবার তিনি স্ত্রীকে একটি থাপ্পড় মারেন। ঘটনার রাতে তারা একই সঙ্গে ঘুমিয়ে ছিলেন। আনুমানিক রাত ৩টার দিকে তিনি বাইরে যান। পরে ঘরে ফিরে আসার পর স্ত্রী সুমাইয়া ব্লেড দিয়ে তার গলা ও গোপনাঙ্গে আঘাত করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মিরাজের মা পারুল বেগম বলেন, বিয়ের পর থেকেই মিরাজের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক সমস্যা চলছিল। বুধবার রাতে তারা দুজন একসঙ্গেই ছিলেন। রাত ৩টার দিকে হঠাৎ মিরাজের চিৎকার শুনে তিনি ঘরে যান। সেখানে গিয়ে ছেলের গলা ও গোপনাঙ্গ কেটে দেওয়া অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা দ্রুত মিরাজকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা বলেন, আড়ুয়াকান্দি গ্রামে স্বামীর গলা ও গোপনাঙ্গ কাটার অভিযোগে সুমাইয়া নামে এক গৃহবধূকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD