Logo

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, বন্ধ সব রুটের বাস

profile picture
জেলা প্রতিনিধি
হবিগঞ্জ
১ অক্টোবর, ২০২৬, ১৯:৫৩
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, বন্ধ সব রুটের বাস
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা ও শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। ধর্মঘটের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে জেলার কোনো রুটেই বাস চলাচল করেনি।

বিজ্ঞাপন

বন্ধ রয়েছে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটসহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটের বাস চলাচল। এতে বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের অভিযোগ, দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা হবিগঞ্জ থেকে মৌলভীবাজারগামী বাস আটকে দেওয়া, ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে আসছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মালিক গ্রুপের দাবি, গত ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে হবিগঞ্জের বাস চলাচলে মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা বাধা দেন। পরে মৌলভীবাজারে হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা হয় এবং শ্রমিকদের মারধর করা হয় বলে অভিযোগ তাদের।

এর প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জের বাসগুলো যেন নির্বিঘ্নে হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে চলাচল করতে পারে, সে বিষয়ে সুস্পষ্ট সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD