Logo

মেয়েকে তালাক করিয়ে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের

profile picture
জেলা প্রতিনিধি
ফরিদপুর
২ অক্টোবর, ২০২৬, ১৭:১৪
মেয়েকে তালাক করিয়ে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের
ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে মেয়েকে তালাকের মাধ্যমে স্বামীর সংসার থেকে ছাড়িয়ে এনে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল করেছেন এক মা। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুধ দিয়ে গোসলের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুধ দিয়ে গোসল করা ওই নারীর নাম জুলেখা বেগম (৪৬)। তিনি উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার (৭৪) স্ত্রী। প্রায় ১৪ বছর আগে তাদের মেয়ে মনিরা খাতুনের (৩০) সঙ্গে সুমন শেখ (৩২) নামে এক ব্যক্তির বিয়ে হয়।

জুলেখা বেগমের দাবি, বিয়ের পর থেকেই তার মেয়েকে স্বামী নির্যাতন করতেন।

তিনি বলেন, সুমন প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় মনিরাকে মারধর করতেন। কয়েকদিন আগে তালাকের মাধ্যমে মেয়েকে স্বামীর সংসার থেকে ছাড়িয়ে আনা হয়েছে। এরপর শুক্রবার সকালে দুধ দিয়ে গোসল করে নিজের করা ওয়াদা পূরণ করেছেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মনিরার বাবা মহাশিন মোল্লাও একই ধরনের অভিযোগ করেন। তিনি বলেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে স্বামী নির্যাতন ও মারধর করতেন এবং তিনি নেশা করতেন। এসব কারণে অতিষ্ঠ হয়ে মেয়েকে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে আনা হয়েছে। এরপর শুক্রবার সকালে তার স্ত্রী দুধ দিয়ে গোসল করেন।

বিজ্ঞাপন

তবে মনিরা খাতুনের স্বামী সুমন শেখ তার বিরুদ্ধে নেশা করা ও স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD