Logo

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
৭ অক্টোবর, ২০২৬, ২০:৫৬
সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
ছবি প্রতিনিধি।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

বিজ্ঞাপন

‎আটককৃতরা হলো, ব্রাহ্মণ বয়রা গ্রামের মৃত মহির উদ্দিন শেখের ছেলে মো: আব্দুর রহমান (৫৮), পাঁচিল গ্রামের মৃত সিরাজ মন্ডল ছেলে মো. আতিকুর রহমান (৪৫) দত্তবাড়ী মহল্লার মো. আলাউদ্দিন ছেলে মো. তুহিন মালেক (৩০)।

‎সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল বের করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে প্রত্যেককে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD