Logo

সাতসকালে বাসচাপায় নিহত শাশুড়ি-পুত্রবধূ, আটক হেলপার

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
১০ অক্টোবর, ২০২৬, ১১:২৫
সাতসকালে বাসচাপায় নিহত শাশুড়ি-পুত্রবধূ, আটক হেলপার
ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং এর হেলপারকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহতরা হলেন বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৪০)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস বকশীগঞ্জ হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি জব্দ করেন এবং এর হেলপার মহিনউদ্দিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শনিবার সকাল ১০টায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন। তিনি জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD