Logo

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৭ অক্টোবর, ২০২৬, ২১:৩৬
চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল দুইজনের
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন মো. রিয়াদ (২০) ও রিগেন চক্রবর্তী (৩৫)। দুর্ঘটনায় প্রণয় কর্মকার (২১) নামে আরও একজন আহত হয়েছেন। নিহত ও আহত তিনজনই অটোরিকশাটির যাত্রী ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রিয়াদ ও রিগেনের মৃত্যু হয়।

গুরুতর আহত প্রণয় কর্মকারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানার হেফাজতে নিয়েছে। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য রাখা হয়েছে।

এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD