Logo

রাজাপুরে যুবক হত্যার চার দিন পর প্রধান আসামি গ্রেপ্তার

profile picture
জেলা প্রতিনিধি
ঝালকাঠি
৩ নভেম্বর, ২০২৬, ১৪:৫০
রাজাপুরে যুবক হত্যার চার দিন পর প্রধান আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে নুরে আলম নামে এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় চার দিন পর মামলার প্রধান আসামি মো. শাহজাহান হাওলাদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মধ্য কবুতরখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঠবাড়িয়া থানা পুলিশের সহযোগিতায় রাজাপুর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পরে শাহজাহানকে রাজাপুর থানায় নেওয়া হয়।

গ্রেপ্তার শাহজাহান হাওলাদার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার মৃত আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজাপুরের নৈকাঠি এলাকার ভাড়া বাসা থেকে নুরে আলমকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এরপর কাঠিপাড়া এলাকার কতবেলতলার একটি নালায় মরদেহ ফেলে রেখে যায় তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরদিন সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. মাহে আলম বাদী হয়ে ওই দিনই রাজাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। শাহজাহান হাওলাদারকে মামলার প্রধান আসামি করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় শাহজাহানের অবস্থান শনাক্ত করার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কাউখালী থানায় পুলিশ সদস্যের স্ত্রী হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, নুরে আলম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD