Logo

আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় জামায়াত নেতার পদ স্থগিত

profile picture
জেলা প্রতিনিধি
৩ নভেম্বর, ২০২৬, ১৭:১০
আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় জামায়াত নেতার পদ স্থগিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগর জামায়াতের এক নেতার আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তার সাংগঠনিক পদ স্থগিত করেছে দলটি। মো. শহীদুল্লাহ (৪৬) নামের ওই নেতার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার ও স্ত্রীর ছবি সম্পাদনার মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে ময়মনসিংহ মহানগর জামায়াতের কমিটি তার রুকন পদ স্থগিতের সিদ্ধান্ত নেয়।

শহীদুল্লাহ নগরের নতুন বাজার থানা শাখার রুকন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী।

‘জেন-জেড ময়মনসিংহ’ নামের একটি ফেসবুক গ্রুপে সম্প্রতি ওই ভিডিও ও কয়েকটি ছবি প্রকাশ করা হয়। পোস্টে দাবি করা হয়, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে জামায়াতের এক নেতার অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে জামায়াতের মেয়র প্রার্থী শহিদুল্লাহ কায়সারের সঙ্গে ওই নেতার নির্বাচনি প্রচারণার সময়কার ঘনিষ্ঠতার বিষয়টিও তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শহীদুল্লাহ। অভিযোগে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তার ও পরিবারের সম্মানহানি এবং ক্ষতি করার উদ্দেশ্যে তার ও স্ত্রীর ছবি সংগ্রহ করে এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করেছে।

শহীদুল্লাহ বলেন, ভিডিওটি তার ও স্ত্রীর সঙ্গে ধারণ করা। তবে কীভাবে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা তিনি জানেন না। তার ধারণা, শত্রুতার কারণে অজ্ঞাত কেউ তার মোবাইল ফোন থেকে ভিডিওটি ছড়িয়ে দিয়ে থাকতে পারে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য জামায়াত ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ কায়সার প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন।

এ বিষয়ে তিনি বলেন, জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগের সময় আমার সঙ্গে বিভিন্ন এলাকার লোকজন থাকেন। বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনও সেখানে অংশ নেন। ওই ব্যক্তি (মো. শহীদুল্লাহ) হয়তো কোনো এক গণসংযোগে ছিলেন। সেই সময়ের একটি ছবি ব্যবহার করে বিরোধী একটি গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে জড়িয়ে প্রচারণা চালাচ্ছে।

সোমবার সন্ধ্যার পর জামায়াতের ময়মনসিংহ মহানগর কমিটির জরুরি সভায় মো. শহীদুল্লাহ্‌র রুকন পদ স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান বলেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ওই নেতার ব্যক্তিগত। ওই নেতার দাবি, ভিডিওটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা। তার মোবাইল হ্যাক করে বা অন্য কোনোভাবে কে বা কারা ভিডিওটি ছড়িয়ে দিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত তার রুকনিয়ত স্থগিত করা হয়েছে। এটি নৈতিক স্খলনজনিত বিষয় বিবেচনায় নিয়েই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD