Logo

৩ দিনেও সমাধান নেই, জামালপুর সীমান্তের শূন্য রেখায় সেই নারী

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
১২ নভেম্বর, ২০২৬, ১৬:৩৮
৩ দিনেও সমাধান নেই, জামালপুর সীমান্তের শূন্য রেখায় সেই নারী
ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে টানা তিন দিন ধরে শূন্য রেখায় অবস্থান করছেন বিএসএফের পুশইনের শিকার এক নারী। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কেউই তাঁর দায়িত্ব নিতে আগ্রহী না হওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর সময় কাটছে তাঁর। এখনো বিষয়টির কোনো সমাধান হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭৬-এর কাছ দিয়ে ৩০ বছর বয়সী ওই নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তাদের চেষ্টা ব্যর্থ হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের নো ম্যান্স ল্যান্ড বা শূন্য রেখায় অবস্থান করছেন ওই নারী। টানা তিন দিন ধরে তীব্র রোদসহ প্রতিকূল আবহাওয়ার মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে তাঁকে।

বিজ্ঞাপন

এদিকে, সীমান্তে আটকে থাকা নারীর বিষয়ে দ্রুত সমাধান চেয়েছেন স্থানীয় বাসিন্দারা। পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা করে তাঁকে নিরাপদে উপযুক্ত স্থানে নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, মঙ্গলবার সকালে ওই নারীকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে বিজিবি তা প্রতিহত করেছে। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর থাকবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD