Logo

এ সরকারের আমলে নকলের সুযোগ না পাওয়ার ক্ষোভে ‘জয় বাংলা’ স্লোগান!

profile picture
জেলা প্রতিনিধি
ঝালকাঠি
১৫ নভেম্বর, ২০২৬, ২০:৪৭
এ সরকারের আমলে নকলের সুযোগ না পাওয়ার ক্ষোভে ‘জয় বাংলা’ স্লোগান!
ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয়ের ভেতরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের সবাইকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান শিক্ষক।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি (টেস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশকে কেন্দ্র করে শিক্ষার্থীরা এমন স্লোগান দেয় বলে জানা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। ফলাফল প্রকাশের আগেই কয়েকজন শিক্ষার্থী নিজেদের ফলাফল জানতে পারে। তাদের ফলাফল আশানুরূপ না হওয়ায় তারা ‘জয়বাংলা’ স্লোগান দেয় বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, আওয়ামী লীগ সরকারের আমলে পড়াশোনার চাপ কম ছিল এবং সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যেত। কিন্তু বর্তমান সময়ে ভালো ফলাফল করতে হলে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনা ও পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে। এসব বিষয় নিয়ে অসন্তোষ থেকেই তারা এমন স্লোগান দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ ঘটনায় জড়িত ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে জানা গেছে। শনাক্ত করা শিক্ষার্থীদের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের কার্যক্রম চলছে। তাদের সবাইকে বিদ্যালয় থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD