Logo

সীমান্তে আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
১৫ নভেম্বর, ২০২৬, ২০:১৩
সীমান্তে আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার
ছবি: সংগৃহীত

সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দিয়েছে বাহিনীটি।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। সভায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের আশঙ্কা এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান বলেন, বিভিন্ন কৌশলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন। তাঁদের বেশিরভাগই ভারতের কলকাতা ও পশ্চিমবঙ্গে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। যশোর ও সাতক্ষীরার সীমান্ত ভারতের ওই অঞ্চলগুলোর কাছাকাছি হওয়ায় এসব সীমান্ত ব্যবহার করে তাঁদের পুনরায় অনুপ্রবেশের চেষ্টা হতে পারে।

এ ধরনের অনুপ্রবেশ ঠেকাতে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সব সীমান্তে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

নিরাপত্তা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতের টহলে ব্যবহার করা হচ্ছে বহনযোগ্য সার্চলাইট। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি আরও জানান, প্রয়োজন হলে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে দিন-রাত সীমান্তে টহল জোরদার করা হবে। এ অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে সে বিষয়ে বিজিবিকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। এ ধরনের তথ্য সরবরাহকারীকে পুরস্কার দেওয়া হবে এবং তাঁর পরিচয় গোপন রাখা হবে।

বিজ্ঞাপন

সীমান্ত নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান বলেন, এখন পর্যন্ত সীমান্ত দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ভবিষ্যতেও কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD