Logo

এবার গোপালগঞ্জের জেলার তিন থানার ওসিকে বদলি

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
১৬ নভেম্বর, ২০২৬, ১৩:৫৩
এবার গোপালগঞ্জের জেলার তিন থানার ওসিকে বদলি
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশ বিভাগে একের পর এক রদবদলের ধারাবাহিকতায় এবার জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। এর আগে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তিন ওসির বদলির বিষয়টি জানানো হয়।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাঁদের তিনজনকেই কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় পদায়ন করা হয়েছে।

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, গতকাল দিনভর গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। এ সময় বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের পাশাপাশি গ্রামীণ ব্যাংকেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এসব সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD