Logo

গভীর রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ

profile picture
উপজেলা প্রতিনিধি
মহেশপুর, ঝিনাইদহ
১৬ নভেম্বর, ২০২৬, ১৪:০৮
গভীর রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলওয়ে স্টেশনে গভীর রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বারোবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত ৩টার দিকে দুর্বৃত্তরা স্টেশন অফিস কক্ষের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ওই সময় অফিসের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় কোনো কর্মচারী হতাহত হননি। অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রেরও কোনো ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ব্যাপারে কার্যক্রম নিষিদ্ধ কালিগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন বলেন, এটি একটি প্রতিবাদ।

বিজ্ঞাপন

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, রাতে বারোবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD