Logo

চট্টগ্রামে ফুল নয়, এবার বিলবোর্ডে প্রেম নিবেদন!

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৬ নভেম্বর, ২০২৬, ১৫:৫০
চট্টগ্রামে ফুল নয়, এবার বিলবোর্ডে প্রেম নিবেদন!
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের ব্যস্ততম কাজীর দেউড়ি মোড়। প্রতিদিনের মতো যানবাহন ও পথচারীদের ব্যস্ততা। এর মধ্যেই হঠাৎ একটি ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠল ভালোবাসার বার্তা—‘I Love You Sanzida. Tazim Loves You!’ সঙ্গে ছিল লাল রঙের ভালোবাসার প্রতীক। মুহূর্তেই ব্যতিক্রমী এই দৃশ্য নজর কাড়ে পথচারীদের।

বিজ্ঞাপন

সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবার বিজ্ঞাপনে ব্যবহৃত হয় এসব বিলবোর্ড। তবে এবার সেখানে দেখা গেল ব্যক্তিগত ভালোবাসার প্রকাশ। সানজিদা নামের এক তরুণীর উদ্দেশে প্রকাশ্যেই ভালোবাসার বার্তা দিয়েছেন তাজিম নামের এক ব্যক্তি।

তবে কে এই তাজিম, আর সানজিদাই বা কে—তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। তাঁদের পরিচয় কিংবা পারস্পরিক সম্পর্ক সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি এই আয়োজনের পেছনের গল্পও অজানা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্যস্ত সড়কের বিলবোর্ডে এমন ব্যতিক্রমী বার্তা দেখে পথচারীদের কেউ বিস্ময় প্রকাশ করেছেন, কেউ আবার মুঠোফোনে দৃশ্যটি ধারণ করেছেন। পরে বিলবোর্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

প্রেম নিবেদনের প্রচলিত আয়োজনের বাইরে গিয়ে ডিজিটাল বিলবোর্ডকে বেছে নেওয়ার ঘটনা নগরবাসীর মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ। তবে তাজিমের প্রকাশ্য ভালোবাসার বার্তার জবাবে সানজিদা কী বলবেন, সেটিই এখন অনেকের কৌতূহলের বিষয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD