Logo

রাজাপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

profile picture
উপজেলা প্রতিনিধি
রাজাপুর, ঝালকাঠি
২৪ নভেম্বর, ২০২৬, ১৪:১৯
রাজাপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মো. আরিফ হোসেন মৃধা (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফ হোসেন মৃধা উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাংগর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. মজিবুল হক মৃধার ছেলে। পাশাপাশি তিনি শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার জানান, গ্রেপ্তার আরিফ হোসেন মৃধাকে মঙ্গলবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD