Logo

রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে পেট্রোল ঢেলে আগুন, ছাত্রলীগ নেতা আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
রায়পুর, লক্ষ্মীপুর
২৪ নভেম্বর, ২০২৬, ১৩:৫৯
রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে পেট্রোল ঢেলে আগুন, ছাত্রলীগ নেতা আটক
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের মীরগঞ্জ শাখার ফটকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন মো. ইমন খান (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তিনি কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে রামগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ইমন খান উপজেলার লুধুয়া গ্রামের খোকন আমিনের ছেলে। ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ইমনসহ আরও কয়েকজন যুবকের উপস্থিতি দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে কয়েকজন যুবক ব্যাংকের আশপাশে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে একজন বোতলে থাকা পেট্রোল ব্যাংকের ফটকে ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। পরে সেখান থেকে পালানোর সময় পথচারীরা ইমনকে আটক করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী ঘটনাস্থলে গিয়ে ইমনকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, ব্যাংকের সিসিটিভি ফুটেজে ইমনসহ আরও কয়েকজন যুবকের উপস্থিতি দেখা গেছে। তবে এ ঘটনায় আটক ব্যক্তি ইমন খান কিংবা তাঁর পরিবারের অন্য কারও বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, গ্রামীণ ব্যাংকের গেটে অগ্নিসংযোগের ঘটনায় রাতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন খানকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাতে রায়পুর থানা ভবনের পেছনে সরকারি মার্চেন্টস একাডেমির সাইকেল পার্কিং কক্ষ থেকে দুটি চকলেট বাজি নিক্ষেপ করে পালানোর সময় লাবিব ও জিহাদ নামে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়। পরে বিস্ফোরক আইনে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD