Logo

স্কুলছাত্রীকে নিয়ে যাওয়ার অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

profile picture
উপজেলা প্রতিনিধি
শেরপুর, বগুড়া
২১ নভেম্বর, ২০২৬, ১২:১৫
স্কুলছাত্রীকে নিয়ে যাওয়ার অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে শেরপুর থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. সাদিকুর রহমান (২৭) শেরপুর পৌর শহরের রামচন্দ্রপুরপাড়া এলাকার বাসিন্দা। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি। মামলার অপর আসামি তাঁর বাবা মো. আবু বক্কর সিদ্দিক (৫৮)।

অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিতেন সাদিকুর। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে বাড়ির সামনে থেকে তাঁকে নিয়ে যান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় ছাত্রীর সঙ্গে থাকা ১০ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন ও পোশাকও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে মামলায়।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে তাঁরা জানতে পারেন, ছাত্রীটি সাদিকুরের সঙ্গে চলে গেছেন। এরপর ছাত্রীর মা থানায় গিয়ে মামলা করেন।

বিজ্ঞাপন

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ভুক্তভোগীকে উদ্ধার এবং মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD